Showing posts with the label Zee24Ghanta: Entertainment NewsShow all
সারার জন্য সুশান্তকে এক্কেবারেই পছন্দ নয় করিনার! সৎ মেয়েকে বার্তা বেবোর
কার্তিক আরিয়ানের প্রতি সারার ভালোলাগার কথা সইফ কন্যা বহুবার জানিয়েছেন। তবে কার্তিক আরিয়ানের কাছে কোনও সদুত্তর পাননি। তবে এখন শোনা যাচ্ছে, সারা নাকি আজকাল তাঁর প্রথম ছবির নায়ক কেদারনাথ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ডেট করছেন। আর এতেই নাকি আপত্তি করিনা কাপুর খানের।  
ফের খুলছে প্রিয়া সিনেমা
দীর্ঘ ৬ মাস পর অবশেষে খুলতে চলেছে প্রিয়া সিনেমা হল। সূত্রের খবর, আগামী ২১ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে প্রিয়া সিনেমা। এদিন বিশেষ অতিথিদের জন্য থাকবে সত্যজিৎ রায়ের ছবি "গুপি গাইন বাঘা বাইন"-এর বেশ কয়েকটি স্পেশাল স্ক্রিনিং। ২২ তারিখ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রেক্ষাগৃহ। বেশ কয়েকটি নতুন ছবিও চলবে পরপর।
আরবাজের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানের উপর প্রভাব নিয়ে মুখ খুললেন মালাইকা
 সম্প্রতি, আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা।
সৈনিকদের মৃত্যু তুচ্ছ, ফেসবুকে মন্তব্য করে সমালোচনায় মল্লিকা দুয়া
 "ডিপ্রেশনেও তো মৃত্যু হয় !''  পুলওয়ামা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার সমালোচনার মুখে পড়লেন কৌতুকশিল্পী মল্লিকা দুয়া। 
শাহরুখকে বিরুদ্ধে পাকিস্তানীদের সাহায্যের ভুয়ো খবরে ক্ষুব্ধ ভক্তরা
পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে নাকি শাহরুখ ৪৫ কোটি টাকা দান করেছিলেন।
শহিদ জওয়ানদের পরিবারের জন্য অর্থ সাহায্য করলেন সলমন
এবার 'ভারত কে বীর ফান্ড'-এ অর্থ সাহায্য করলেন সলমন খান।
বৌমার রান্না করা খাবার খেতে অস্বীকার করলেন কনীনিকার শাশুড়ি মা?
স্বামীর বন্ধুর বিবাহবার্ষিকীতে গিয়েছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। আর বৌমার এই আনন্দ ফুর্তিতেই বেজায় চটেছেন তাঁর শাশুড়ি মা। বৌমার বিরুদ্ধে তাঁর অভিযোগ, শ্বশুরমশাইয়ের মৃত্যুর এক বছরের মধ্যেই যেন ফুর্তি বেড়েই চলেছে কনীনিকার। বিষয়টা যে তাঁর বিন্দুমাত্র পছন্দ হচ্ছে না তাও স্পষ্ট করে বৌমাকে বুঝিয়ে দিলেন শাশুড়িমা। 
মামুর পাশে বসে ইউকেলেলে বাজাতে ব্যস্ত ছোট্ট তৈমুর
 নিমেষেই তা ভাইরাল হয়ে যায়। 
'ভবিষ্যতের ভূত'-এর প্রদর্শন বন্ধ হওয়ায় কড়া সমালোচনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের
পরিচালক অনীক দত্তের ছবি 'ভবিষ্যতের ভূত' ছবিটি ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর আচমকাই নাকি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আচমকাই বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে বন্ধ করে দেওয়া হয় ছবিটির প্রদর্শন। তবে কে এই উর্ধ্বতন কর্তৃপক্ষ? তার উত্তর অবশ্য মেলেনি। তবে এমন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন টালিগঞ্জের অনেক শিল্পীরাই। ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিকেত চট্টোপাধ্যায়, অতনু ঘোষের মতো ব্যক্তিত্বরা। এবার এধরনের আচরণের প্রতিবাদে মুখ খুললেন খোদ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। 
শহিদ জওয়ানদের পরিবার ও সন্তানদের উদ্দেশ্যে কবিতা লিখলেন আয়ুষ্মান
 পাক শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইলেও তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। 
নিজের সিনেমা পাক গায়ক আতিফকে বাদ দিতে বাধ্য হলেন সলমন!
 নিজের প্রযোজিত সিনেমা থেকে গায়ক আতিফ আসলামের নাম বাদ দিলেন অভিনেতা সলমন খান। 
বদলা নয়, গান শুনিয়ে সন্ত্রাস বন্ধের কথা বলে সমালোচনার মুখে রূপঙ্কর
পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় সারা দেশ উত্তপ্ত। ঘটনার প্রতিবাদে মুখ খুলেছে গোটা দেশের শিল্পী মহল। তবে এসবের মাঝেই জঙ্গি হামলার ঘটনায় মুখ খুলে বিপাকে পড়েছেন জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী।
মা হচ্ছেন কনীনিকা, সত্যি নাকি? দেখে নিন...
রণিতা গোস্বামী
পাকিস্তানের করাচিতে সাহিত্য উত্সবের আমন্ত্রণ ফেরালেন জাভেদ - শাবানা
করাচিতে কাইফি আজমির রচনার ওপর এক সাহিত্য বাসরে যোগদানের কথা ছিল শিল্পী দম্পতি
পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ অজয়ের, বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা
পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে রাগ ক্রমাগত তীব্র হচ্ছে। এমনকি, এই হামলায় ক্ষুদ্ধ বলিউড তারকারাও। সর্বভারতীয় শিল্পী সংগঠনের পক্ষ থেকে পাকিস্তানের শিল্পীদের বয়কট করা হয়েছে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের তরফে ভারতে পাকিস্তানের শিল্পীদের নিসিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকী যে ভারতীয় শিল্পীরা পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইবেন, তাঁদেরকেও নিসিদ্ধ করা হবে বলে জানিয়ে দিয়েছে।
হলিউডে গিয়ে শিকড় ভুলে যেও না, প্রিয়াঙ্কাকে প্রকাশ্যে কটাক্ষ করিনার
বলিউড ছেড়ে হলিউডে পা রেখেছেন বহুদিন হল। আপাতত, নিক জোনাসকে বিয়ে করে পাকাপাকি ভাবে এখন হলিউড নিবাসী হয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে হলিউড তারকাদের নিয়ে এবং পাশ্চাত্য জীবনযাপনে পিগি চপস নাকি এতটাই ব্যস্ত যে বলিউড সম্পর্কে আজকাল কোনও কিছুই খবর রাখেন না। 
পাক শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করল সর্বভারতীয় শিল্পী সংগঠন
কোনও ভারতীয় শিল্পী পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারগুলিকে ২.৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা অমিতাভের
১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শহিদ হয়েছেন ৪০ জওয়ান
বায়োপিকে মোদীর মা আর স্ত্রী -র ভূমিকায় কে? প্রকাশ্যে ফার্স্টলুক
ওমঙ্গ কুমারের পরিচালনায় এবং সুরেশ ওবেরয়ের প্রযোজনায় চলতি বছরই মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিটি। 
লুকিয়ে বাগদান সারলেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি?
ইতিমধ্যেই নাকি এনগেজমেন্ট সেরে ফেলেছেন তাঁরা। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে তাঁদের ইনস্টাগ্রামের ছবি। হ্যাঁ ঠিকই ধরেছেন, টাইগার শ্রফ এবং দিশা পাটানির কথাই হলা হচ্ছে। সম্প্রতি দিশা এবং টাইগার একই পোজে দুটি  আলাদা ছবি পোস্ট করেছেন নিজেদের ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে দুজনের আঙুলে দুটি আংটি। ছবির ক্যাপশনে  দিশা লিখেছে, "কোনও একজনের কাছ থেকে প্রশ্ন এল আমি হ্যাঁ বলেছি"। অন্যদিকে টাইগারের ছবির ক্যাপশন "আমাকে নিয়ে নেওয়া হয়েছে।"  আর এখান থেকেই শুরু জল্পনার। অনেকেই মনে করছেন বিয়ের প্রথম ধাপ সেরে ফেলেছেন এই জুটি।